০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইন্স্যুরেন্স কর্মীর মৃত্যু

অফিসের সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জামালপুরের বকশীগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে।ওই যুবকের নাম জজ মিয়া (২২)। সে নিলাখিয়া ইউনিয়নের চক পাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। জজ মিয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল।
জানা যায়, রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর কার্যালয়ে নতুন সাইনবোর্ড টানাতে দোতলার বেলকনীতে উঠেন জজ মিয়া।
এসময় সাইনবোর্ডটি টানাতে গিয়ে হঠাৎ তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে। মারাত্মক আহতবস্থায় জজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইন্স্যুরেন্স কর্মীর মৃত্যু

পোষ্টের সময় : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫