১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল প্রিন্টার্সে ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলনের বিরুদ্ধে।

ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে পৌর শহরের উপজেলা রোডে অবস্থিত বকশীগঞ্জ ডিজিটাল প্রিন্টার্সে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুমন রেজা।

সংবাদ সম্মেলনে সুমন মিয়া বলেন, বুধবার রাত ১২ টার দিকে আমি আমার ডিজিটাল প্রিন্টার্সে মেরুরচর ইউনিয়নের তাঁতী দলের নেতার অর্ডার করা একটি ব্যানারের কাজ করছিলাম। এমন সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং মেরুরচর ইউনিয়ন তাঁতী দলের নেতা ছামিউল হক সানীর ব্যানার বানানো নিষেধ করেন।

আমি কারণ জানতে চাইলে আশিকুর রহমান তুলন আমার ওপর ক্ষিপ্ত হয়ে চেয়ার, টেবিল, দরজার গ্লাস, একটি কম্পিউটার মনিটর ও আসবাবপত্র ভাঙচুর করেন। একই সঙ্গে আমাকে হত্যার হুমকি প্রদান করে চলে যান।

আমি এই কার্যক্রমে শঙ্কিতবোধ করছি। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা দাবি করছি। তাই ভাঙচুরের প্রতিবাদে তুলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবন উদ্বোধন করলেন মউক চেয়ারম্যান

বকশীগঞ্জে পানির ট্যাংকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু 

02 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ

পোষ্টের সময় : ০৯:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬