১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দি অবস্থায় ইসরায়েলে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ

ইসরায়েলের কারাগারে আটক থাকা অবস্থায় অমানবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃক (DRIK) পরিচালক শহিদুল আলম। দেশে ফিরে রাজধানীর দৃক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কারাগারে কাটানো ভয়াবহ সময়ের বিস্তারিত তুলে ধরেন।

শহিদুল জানান, ইসরায়েলে পৌঁছার পরই তাকে এবং তার সহযাত্রীদের কোনো কারণ ছাড়াই আটক করা হয়। জাহাজ থেকে নামিয়ে চোখ বাঁধা অবস্থায় অচেনা স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। তিনি বলেন, “আমাদের হাত পেছনে বেঁধে এমন স্থানে বসানো হয়েছিল, যেখানে আগেই কেউ প্রস্রাব করেছিল। এমনকি আমি বাংলাদেশি পাসপোর্ট দেখালে, তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।”

তিনি আরও জানান, এক সহযাত্রীকে হামাসের সদস্য বলে অভিযুক্ত করে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। বন্দিদের রাখা হয়েছিল মরুভূমির মাঝে এক গোপন স্থাপনায়, যেখানে বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ ছিল। কারাগারের ভেতরে ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করত; বন্দিদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে মাঝরাতে মেশিনগান হাতে সৈন্যরা সেলে প্রবেশ করত এবং চিৎকার-চেঁচামেচি চালাত।

খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কথা উল্লেখ করে শহিদুল বলেন, “প্রায় আড়াই দিন পর আমাদের খাবার দেওয়া হতো। কেউ কেউ দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যেত।” ঘুমানোর জায়গা ছিল ধাতব প্লেটের মতো ঠান্ডা ও অস্বস্তিকর, আর টয়লেট ছিল নোংরা ও দুর্গন্ধযুক্ত।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এই অভিজ্ঞতা তাকে আরও শক্ত অবস্থানে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে। শহিদুল বলেন, “আমরা যে আন্দোলনের আলো জ্বালিয়েছিলাম, সেটিই আমাদের অনুপ্রেরণা। এবার আন্তর্জাতিক পর্যায়ে মানবিক ন্যায়ের পক্ষে বড় উদ্যোগ নেওয়ার সময় এসেছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং প্রয়োজনে ‘হাজার জাহাজের’ অভিযানও চালানো হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বন্দি অবস্থায় ইসরায়েলে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ

পোষ্টের সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫