১১:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে হাসপাতাল বানাবে মার্কিন কোম্পানি

  • RA
  • পোষ্টের সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৪১২ ভিউ :

মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণে বড় পরিসরে বিনিয়োগ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন এই হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত চার দিনব্যাপী এক বিনিয়োগ সম্মেলনে এই বৃহৎ প্রকল্পের ঘোষণা দেন তিনি। ড. দাউদ জানান, এই হাসপাতাল নির্মাণের ফলে বিদেশে বিশেষ করে ভারতে চিকিৎসার জন্য যাওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে এবং এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় একটি বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় ও শিল্প-কারখানাও স্থাপন করা হবে। এতে দেশের স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রায় ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে এই হাসপাতাল কমপ্লেক্স এবং নার্সিং বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশে হাসপাতাল বানাবে মার্কিন কোম্পানি

পোষ্টের সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫