০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার করে দিতে বলায় স্ত্রীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে বাজার করে দিতে বলায় শিরিনা আক্তার (২৫) নামে এক নারীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর স্বামী হাবিবুর রহমান (৩৮) পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড় খানের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিরিনা ওই এলাকার হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানের জননী।

হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন কোদাল দিয়ে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত কররছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, অভিযুক্ত হাবিববুর রহমান দুই বিয়ে করেছেন। তারা আলাদা আলাদা বাড়িতে বসবাস করে আসছিল। গত কয়েক দিন যাবত শিরিনাকে বাজার দেয়ার কথা ছিল। কিন্তু, বাজার করে দিচ্ছিল না। এই নিয়ে স্বামী হাবিবের সাথে শিরিনার ঝগড়া চলছিল। ঘটনার দিন বিকালে হাবিব মাঠের জমিতে কাজ করছিলেন। এসময় শিরিনা তার স্বামীর কাছে যায়। সেখানে বাজার করা নিয়ে দু’জনের মাঝে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী হাবিব হাতে থাকা কোঁদাল দিয়ে শিরিনার মাথায়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিরিনা। ওই সময় হাবিব দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে।

পরিদর্শক মোজাম্মল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নারীর স্বামী হাবিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না: এমরান সালেহ প্রিন্স

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

25 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাজার করে দিতে বলায় স্ত্রীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা

পোষ্টের সময় : ১০:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬