১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর 

বৈষম্যবিরোধী আন্দোলনের হামলা ও গুলি বর্ষনের মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ারের (৬৫) অন্তবর্তীকালীন জামিন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে পূর্ণাঙ্গ জামিন শুনানীর জন‍্য আগামী ২৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জাকির হোসেন এই আদেশ দেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ শহীদ সারোয়ার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতিকে অংশ নিয়ে দল থেকে বহিস্কার হন।

আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) অ‍্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল এসব তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বিজ্ঞ আদালত আসামির অন্তবর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করে পূর্ণাঙ্গ শুনানীর জন‍্য ২৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২১ ডিসেম্বর ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন এই বহিস্কৃত নেতা। এ সময় আদালতের বিচারক মো: সিফাত উল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

সূত্র জানায়, চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে

বৈষম্যবিরোধী আন্দোলনের হামলা ও গুলি বর্ষনের অভিযোগে মো: আমীর হোসেন নামের এক ব‍্যক্তি এই মামলা দায়ের করেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা। এরপর চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআরআইভুক্ত করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার এজাহারে বাদি দাবি করেন- ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে মামলার আসামিরা বিস্ফোরণ দ্রব‍্যাদি এবং আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা করে ককটেল ও গুলিবর্ষন করে। এতে আমি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর 

পোষ্টের সময় : ০৯:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫