০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়পুর সীমান্তে বিজিবির কাছে তিন বাংলাদেশিকে হস্তান্তর

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (০৩) জুন সকালে নেত্রকোণার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তের ১১৫২/এমপি পিলারের নিকট শূন্যরেখায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম করা হয়।

এ বিষয়ে ৩১ বিজিবির বিজয়পুর সামীন্ত ফাঁড়ির নায়েক শাহ আলম দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিন বাংলাদেশীরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার বিড়ালশাখ গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সিমা (২৫) ও পাবনার চটমোহর থানার মথুরাপুর বাজার এলাকার মুরাদ খন্দকারের মেয়ে মারুফা খাতুন (২৮)। তারা ২জুন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি জানায়, সকাল পৌনে ৯টার দিকে বিজিবি ও বিএসএফ দলের ফ্ল্যাগ মিটিং হয়। পরে বিএসএফ তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হন্তান্তর করে। মিটিং শেষে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জানান, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম শেষে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরী করে বিজিবি। পরবর্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিজয়পুর সীমান্তে বিজিবির কাছে তিন বাংলাদেশিকে হস্তান্তর

পোষ্টের সময় : ০৪:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫