পশ্চিমবঙ্গের কুমারগঞ্জ বিধানসভা এলাকায় নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে ধরে লাগাতার চড়-থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ উঠেছে।
এই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের (সিইও) অফিস।
বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, ২৪ নম্বর বানিহারি বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের একদল কর্মী ভোটারদের প্রভাবিত করছিলেন এবং বিজেপির নির্বাচনী এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিচ্ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তাপ্ত হয়ে ওঠে। সেখানে তাকে ঘিরে ধরে লাগাতার চড়-থাপ্পড় ও শারীরিক নির্যাতন করা হয়। হামলায় শুভেন্দু জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 




















