১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্রে দুই ভাই নিখোঁজ: জীবিত উদ্ধার এক, চলছে ডুবুরি দলের অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে দুই মামাতো-ফুফাতো ভাই নিখোঁজ হওয়ার পর একজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। নদীতে নিখোঁজ হওয়া অপর এক ভাইকে উদ্ধারে কাজ করছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া।

আজ(২৫ অক্টোবর) শনিবার আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে গোসল নেমে এ ঘটনা ঘটে ।

জীবিত উদ্ধার হওয়া শিশুটির নাম নুরুউদ্দিন(৭)। সে ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে। নুরুউদ্দিন স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। নিখোঁজ অপর শিশু নুরুউদ্দিনের মামাতো ভাই একই গ্রামের খোকন মিয়ায় ছেলে হাবিব(৪)।

উদ্ধার হওয়া শিশুর চাচা বিল্লাল হোসেন বলেন,’আমার সাত বছর বয়সী ভাতিজা নুরুউদ্দিন ও তার এক মামাতো ভাইকে নিয়ে নদীতে গোসল করতে নেমে স্রোতের ঘুর্ণিতে ডুবে যায়। এসয়ম স্থানীয় এক জেলে নুরুউদ্দিনকে ডুবুডুবু অবস্থায় দেখে উদ্ধার করে। কিন্তু বেড়াতে আসা তার মামাতো ভাইকে খোঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ হওয়া শিশুর উদ্ধারে নেতৃত্বে আছেন ময়মনসিংহ ফায়ারসার্ভিস স্টেশনের ডুবুরি দলনেতা মো. নূরে আলম। তিনি বলেন,নিখোঁজ হওয়া শিশুটি খোকন মিয়ার ছেলে হাবিব (৪)। দুই ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে এখনও উদ্ধার করা যায়নি। ১০ মিনিট বিরতির পর ফের অভিযান চালানো হচ্ছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন,দুপুর ১ টা ২২ মিনিটের দিকে নদীতে নিখোঁজ হওয়া শিশু উদ্ধারের জন্য আমাদের কাছে কল আসে। ঈশ্বরগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় বিষয়টি আমি তৎক্ষণাৎ ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করি। দুপুর ২ টার দিকে ডুবুরি দল উদ্ধার অভিযানের কাজ শুরু করে। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকার কারণে শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটি উদ্ধারে এখনও অভিযান অব্যাহত আছে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রহ্মপুত্রে দুই ভাই নিখোঁজ: জীবিত উদ্ধার এক, চলছে ডুবুরি দলের অভিযান

পোষ্টের সময় : ০৬:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫