১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় এক আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৮:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩০১ ভিউ :

ময়মনসিংহের ভালুকায় এক আনসার সদস্যের শটগানের গুলিতে আরেক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪৮)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। তাকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় দুজন ওই পোশাক কারখানায় দায়িত্বরত ছিলেন।

পরিদর্শক (তদন্ত) মালেক জানান, ওই কারখানায় আনসার সদস্য নোমান ও বজেন্দ্র একসঙ্গে বসেছিলেন। এসময় অসাবধানতাবশত নোমানের হাতে থাকা শটগান থেকে গুলি বের হয়ে বজেন্দ্রের গায়ে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় এক আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত

পোষ্টের সময় : ০৮:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫