০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা ও চিত্রাঙ্কন-কবিতা, আবৃত্তি প্রতিযোগিতা

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বইমেলার উদ্বোধন করেন ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন ।

বইমেলা উপলক্ষে ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এবং ভাষা আন্দোলনের চেতনা ও দেশপ্রেমভিত্তিক বিষয় উপস্থাপন করে।

উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, রাজৈ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, আফতাব উদ্দিন মেমোরিয়াল কারিগরি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, ভাটগাঁও ডা. এম. আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ সারুয়ার জাহান কামাল এবং ডাকাতিয়া গোলাপবাগ দাখিল মাদরাসা সুপার মোঃ জামাল উদ্দিন শেখ প্রমুখ।

অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা ও চিত্রাঙ্কন-কবিতা, আবৃত্তি প্রতিযোগিতা

পোষ্টের সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬