০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৭ ভিউ :

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ বাস দুটিকে জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

পোষ্টের সময় : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫