০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় র‌্যাব-১৪ এর অভিযানে ৩০ কেজি গাঁজা, একটি নোহা গাড়ি ও পাঁচটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৪ এর নায়েব সুবেদার শ্যামল কুমারের নেতৃত্বে একটি টিম ভালুকা ডিগ্রী কলেজ রোডে এসএম জালাল উদ্দিনের বাসার সামনে থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাপ্তের আলগী বাঘনামারী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. সোহরাব হোসেন (৪৫)।

র‌্যাব জানায়, উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় ঘটনাস্থল থেকে একটি নোহা গাড়ি ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফারাক্কার সব গেট খুলতে শুভেন্দুকে ফোন বিহারের মুখ্যমন্ত্রীর

ময়মনসিংহে ফুলবাড়িয়ায় এনসিপির ১৪ নেতাকর্মীর পদত্যাগ

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পোষ্টের সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫