০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল রাজনীতির কারণেই একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতের ভূল রাজনীতির কারণেই তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখনো তাদের অপরিণামদর্শী রাজনীতির কারণেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় তার দিঘি মাঠে মরহুম রিয়াজউদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের উল্লেখ করে দুই পক্ষের সমঝোতার যে সতর্কবার্তা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিছক রাজনৈতিক অনুমান নয়; বরং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়া একটি সতর্কবার্তা। জনগণকে সতর্ক করাই ছিল এ বক্তব্যের মূল উদ্দেশ্য।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অন্য কোনো দেশ নয় বাংলাদেশের জনগণের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনই বিএনপির রাজনীতির কৌশল, জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি।

তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

প্রিন্স ক্রীড়ার উন্নয়নে বিএনপি সরকারের উদ্যোগ উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আগামী শিক্ষাবর্ষৈ চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্ধারণ করা হচ্ছে। সারা বছর রাজধানী থেকে গ্রামাঞ্চলে খেলার উৎসব চলবে।

তিনি বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশের শক্তি। তাদের মেধা, প্রতিভা ও কর্মশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ সচল রাখা, নতুন খেলোয়াড় তৈরি এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশের সুযোগ করে দেওয়া জরুরি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভুল রাজনীতির কারণেই একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত: প্রিন্স

পোষ্টের সময় : ১০:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬