১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে নিয়ন্ত্রণ হারানো ট্রাক বাজারে ঢুকে নিহত ১, আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪২১ ভিউ :

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে অবস্থিত বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও চারজন।

শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আকবরনগর গ্রামের বাসিন্দা আলিম মিয়া (৫০)। আহতরা হলেন কালিকাপ্রসাদ গ্রামের আঙ্গুর মিয়া (৪০), ইউনুস মিয়া (৪৫), আকবরনগরের নয়ন মিয়া (১৭) এবং পৌর শহরের কমলপুর এলাকার স্বপন মিয়া (২৫)।

আহতদের প্রাথমিকভাবে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে আঙ্গুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি উচ্চ গতিতে চলছিল এবং সোজা না থেকে দুলে দুলে এগোচ্ছিল। আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাজার বসে এবং যানজট লেগে থাকে। ট্রাকটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সোজা বাজারে ঢুকে পড়ে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্রাকটি জব্দ করে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভৈরবে নিয়ন্ত্রণ হারানো ট্রাক বাজারে ঢুকে নিহত ১, আহত ৪

পোষ্টের সময় : ০৩:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫