‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুরে প্রচারণায় ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ‘ভোটের গাড়ি’ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লেতে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এছাড়াও মতামত বাক্সে সাধারণ মানুষের লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।
এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 




















