১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ইয়াবা কারবারি আরিফ ডাকাতি মামলায় গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলায় ইয়াবা কারবারি আরিফকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত ১টা ৫০ মিনিটে মদন পৌরসভাস্থ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ মদন দক্ষিণ পাড়া গ্রামের নুরল ইসলাম ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, থানা ও পুলিশ সূত্রে জানা যায় গত ২৭ জানুয়ারি ২০২৬ মদন পৌর সভার মৃত বীর মুক্তি যোদ্ধা আব্দুল খালেকের ছেলে পুলিশ অফিসার আজাহারুল ইসলামের বাসায় ডাকাতির ঘটনা হয়। এ মামলায় তাঁর ছোট ভাই জাকু বাদী হয়ে মদন থানায় একটি ডাকাতি মামলা৷ দায়ের করেন। এ মামলায় আরিফুল ইসলাম এজাহারভুক্ত আসামী। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই (নিঃ) সাকিবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনে একাধিক মামলা রয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান বলেন, এক পুলিশ অফিসারের বাসায় ডাকাতির মামলায় আরিফকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। আজ দুপুরে তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে ইয়াবা কারবারি আরিফ ডাকাতি মামলায় গ্রেফতার

পোষ্টের সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬