১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

নেত্রকোনার মদনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসান রহমান নামে এক যুবককে দেশীয় রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে ভুক্তভোগী সবুজ মিয়া ১০ জনকে অভিযুক্ত করে মদন থানায় এমন একটি অভিযোগ দায়ের করেন।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা (নয়াবাড়ি) গ্রামের সবুজ মিয়া ও তার ছেলে আহত হাসান রহমান রোববার ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে নিজ বাড়ির দিকে আসছিলেন। এমন সময় একই গ্রামের ওয়াহাব,ছোটন,আলমসহ ১০ জন সবুজ মিয়া ও তার ছেলের হাসান রহমানের পথগতিরোধ করে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এমন কি দেশীয় অস্ত্র রামদা ,দা, লাঠি,রড ও বল্লম দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। সবুজ মিয়ার ছেলে হাসান রহমানকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। এমনকি রড দিয়ে আঘাত করে তার বা পায়ের হাঁড় ভেঙে দেয়। গুরুতর আহত হাসান রহমানকে এলাকাবাসী উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় ভিকটিম সবুজ মিয়াকে ও তার মেয়ে দিশামনিকেও মারপিট করে নগদ টাকা ও দরজা জানালা ভাংচুর করে প্রতিপক্ষ ওয়াহাব,ছোটন,আলমগংরা। আহত সবুজ মিয়া বর্তমানে মদন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সবুজ মিয়া রোববার বিকালে মদন থানায় ১০ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মনিকা গ্রামের ছোটন মিয়া জানান, সবুজ মিয়ার লোকজন আমার ভাতিজাকে মারপিট করে। এ খবর শুনে আমি যাই। আমাদের পক্ষের আলম মিয়া ও মজিদা নামে দুজন আহত হয়েছে ।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

পোষ্টের সময় : ০৮:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬