০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ: তিনজনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মদনে পাচারের সময় সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দুলাল মিয়া শুক্রবার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার নাজিম উদ্দিনের ছেলে ট্রাকচালক শামীম মিয়া (২৮), তার সহকারী ময়মনসিংহ কোতোয়ালী উপজেলার মোদারপুর এলাকার সফির উদ্দিনের ছেলে শাহিন মিয়া (২৫) এবং মদন পৌরসদরের মনোহরপুর গ্রামের মৃত নূরুল আওয়ালের ছেলে চাল ক্রেতা এনামুল হক ওরফে আনার মিয়া।

শুক্রবার বিকেলে ট্রাকচালক শামীম মিয়া ও তার সহযোগী শাহিন মিয়াকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলার মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটিতে প্রায় ২০ টন চাল ছিল। সরকারি সিলমোহরযুক্ত এসব চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে জানান। পরে খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ট্রাকটি থামিয়ে চালানের কাগজপত্র যাচাই করা হয়।

প্রশাসনের দাবি, ট্রাকচালক সরকারি চাল পরিবহনের বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে চালক ও তার সহকারীকে আটক করা হয়।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দুলাল মিয়া তিনজনকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় ট্রাকচালক, তার সহযোগী ও চাল ক্রেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ হওয়া চালভর্তি ট্রাক, চালক ও হেল্পারকে আদালতে পাঠানো হয়েছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ : তথ্য প্রতিমন্ত্রী

বর্তমান সরকার মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে: জাকির হোসেন বাবলু এমপি

15 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ: তিনজনের বিরুদ্ধে মামলা

পোষ্টের সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬