টাঙ্গাইলের মধুপুরে তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া নৃতাত্বিক জনগোষ্ঠীর গারো নারীদের তাঁত শিল্পের উপর তাদের দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। লাল মাটির পাহাড়িরা এলাকার বিভিন্ন গ্রামের গারো সম্প্রদায়ের ২০ জন নারীকে নিয়ে কারিতাস ময়মনসিংহ অঞ্চল এ প্রশিক্ষণের আয়োজন করে।
পীরগাছা মিশনের থমথমানি নকের হল রুমে এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কারিতাসের কেন্দ্রীয় অফিসের প্রোগ্রাম অফিস অপূর্ব ম্রং, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ফোকাল পার্সণ উজ্জ্বল চক্রবর্তী, টেকনিক্যাল অফিসার তমাল মৃ, টিআইবির এরিয়া ম্যানেজার জিনিয়া ম্রং।
এ প্রশিক্ষণে পিছিয়ে পড়া গারো নারীরা আর্থ সামাজিক ভাবে তাঁত বুননে দক্ষতা উন্নয়নে জীবন মানে এগিয়ে যাবে। গ্রামের খেটে খাওয়া নারীরা তাদের বাড়ির সাংসারিক কাজের পাশাপাশি তাঁতের বুননে ফুটিয়ে তোলবে তাদের সুখ দুখের গল্প। অভাব কাটিয়ে তাঁতের সুতার রঙিন বুননে এগিয়ে যাবে এমনটাই মনে করছে আয়োজকরা।
প্রশিক্ষণে আসা গারো নারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা তাঁতের কাজ আরো ভালো ভালো জানতে পারবে। শিখতে পারবে সঠিক ও নিখুঁত কাজ। বাজার ব্যবস্খপনা যোগাযোগের মাধ্যমের নেটওয়ার্ক সৃষ্টি হবে।
কারিতাসের ফোকাল পার্সন উজ্জ্বল চত্রবর্তী বলেন, পিছিয়ে পড়া গারো সম্প্রদায়ের নারীরা এ প্রশিক্ষনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। শিখতে ও জানতে বাজার ব্যবস্থাপনা। ধরীে ধীরে এগিয়ে যেতে পারবে তারা।
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 




















