১১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও একই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস’র ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষায় ৯০টি আসনের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত গভর্নিং বডির সদস্য সাবেক ডিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, পিএইচডি, সাবেক ফাউন্ডার চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ফিজিওথেরাপি এণ্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিরোজ কবির।পরীক্ষা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ৩টি বিভাগই তাদের পেশাগত দিক তুলে ধরার জন্য বর্ণিল সাজে সজ্জিত করে।যা পরীক্ষার্থী ও আগত দর্শনার্থীদের নজর কাড়ে।

পরীক্ষা পরবর্তী তাদের উত্তরপত্র মূল্যায়ন, মৌখিক পরীক্ষা গ্রহণ ও ফলাফল বিষয়ক ভবিষ্যৎ করনীয় শীর্ষ সেমিনার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ।

সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা: রোকসানা আক্তার । পরীক্ষাটি পরিচালনা করেন কলেজ কোঅর্ডিনেটর ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা: এম এ কদ্দুস জাহিদ।

পরীক্ষার অন্যান্য কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য এডমিন শাখার সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড- ফাইনান্স, একাউন্টসের দিদার হোসেন এডমিন ও এইচআর, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, কলেজের শিক্ষকমণ্ডলী এবং কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

পরীক্ষা পরবর্তী কলেজের হলরুমে সকাল ১১:৩০ টা হতে দুপুর ১:০০ টা পর্যন্ত রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা ও পেশাজীবি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে কলেজের শিক্ষার্থী, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

পোষ্টের সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬