০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ঝাঁকঝমক আয়োজনে উদ্বোধন হলো জামির স্বপ্ন মেকওভারের 

ময়মনসিংহ নগরীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আধুনিক সরঞ্জাম এবং সর্বাধুনিক ট্রেন্ড অনুযায়ী মেকওভার সার্ভিস নিয়ে উদ্বোধন করা হয়েছে জামির স্বপ্ন মেকওভারের।

মঙ্গলবার( ৫ মে) সন্ধা ছয়টায় গাঙ্গিনাপার স্টেশন রোডের দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ফিতা কেটে ‘ইসাবেলা জামির স্বপ্ন মেকওভার এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় অতিথিরা পার্লারটি ঘুরে দেখেন এবং এর আধুনিক সাজসজ্জা, নান্দনিক পরিবেশ ও উন্নত সেবার প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের সৌন্দর্যচর্চা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে আধুনিক বিউটি পার্লারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জামির স্বপ্ন মেকওভার ময়মনসিংহের নারীদের জন্য মানসম্মত ও বিশ্বস্ত সৌন্দর্যসেবা নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার জামির স্বপ্ন বলেন,আমাদের লক্ষ্য শুধু সৌন্দর্যচর্চা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে সহায়ক একটি নির্ভরযোগ্য সেবা প্রদান করা। আধুনিক প্রযুক্তি, মানসম্মত প্রসাধনী এবং দক্ষ কর্মীদের মাধ্যমে আমরা সেরা সেবা দেওয়ার চেষ্টা করবো।”

তিনি আরও জানান, এখানে ব্রাইডাল মেকওভার, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন কেয়ার, ফেসিয়াল, পার্টি মেকআপসহ আধুনিক সব ধরনের বিউটি সার্ভিস প্রদান করা হবে।

উদ্বোধন উপলক্ষে অতিথিদের জন্য কেক কাটা, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ আপ্যায়নের আয়োজন করা হয়। নতুন এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহ নগরীর সৌন্দর্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ঝাঁকঝমক আয়োজনে উদ্বোধন হলো জামির স্বপ্ন মেকওভারের 

পোষ্টের সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬