১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংর্ঘষে ৫ জনকে কুপিয়ে জখম

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ‍্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ৫ জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ‍্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন (৪৮), তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম. রহমান সফল (২৭), স্থানীয় ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল (২৫) এবং প্রতিপক্ষের কবীর হোসেন (৫০) সহ অজ্ঞাত আরও একজন।

এ সময় আহতদের উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ‍্যে আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান বাচ্চু জানান, বিএনপি থেকে বহিস্কৃত কবিরের নেতৃত্ব একটি চক্র এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন তাদের এসব কাজে বাঁধা দেওয়ায় এই হামলা চালানো হয়। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ‍্যে মারপিট হয়েছে। এতে একপক্ষের সুজন নামের একজন এবং অপর পক্ষের কবির নামের একজনসহ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংর্ঘষে ৫ জনকে কুপিয়ে জখম

পোষ্টের সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫