১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে রাশিয়ায় আরও অন্তত ৫০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়া রাশিয়ায় কমপক্ষে ৫০ হাজার নতুন সেনা পাঠাবে। এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।

তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত জানাননি জেলেনস্কি। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তাঁর দাবি, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উত্তর কোরিয়া নিজেদের ভূখণ্ডেই ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সমরাস্ত্র তৈরি করছে।

একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের সামরিক সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহযোগিতা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি ড্রোন উৎপাদনসহ অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি সই করেন তিনি। চুক্তি অনুযায়ী, কোনো দেশ বাইরের কোনো শক্তির হামলার শিকার হলে অপর দেশ সহযোগিতায় এগিয়ে আসবে।

চুক্তি সইয়ের পর একই বছর প্রথমবারের মতো রাশিয়ায় প্রায় ১৪ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি আগস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রুশ বাহিনীকে সহযোগিতা করতে নিয়মিত সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়া ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চারসহ একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ায় পাঠিয়েছে। ইউনিটটি রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

পোষ্টের সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬