০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আগুনে পুড়েছে এক দরিদ্র কৃষকের বাড়িঘর ও গবাদি পশু। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তালতলা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কৃষক ওমর মিয়া ওই এলাকার মৃত আব্দুস সোবহান মন্ডলের ছেলে। তার দাবি, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ওমর মিয়ার গোয়ালঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন প্রথমে গোয়ালঘরে এবং পরে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা লোকজন বের হতে পারলেও বসতঘরের আসবাবপত্র ও গোয়াল ঘরে থাকা একটি গরু, দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দরিদ্র কৃষক ওমর মিয়ার পুরো পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক ওমর মিয়া বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ করে গোয়ালঘরে আগুন লাগায় আমার ঘুম ভেঙে যায়। দ্রুত বসতঘরে থাকা পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসি। কিন্তু বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র এবং গোয়াল ঘরে থাকা একটি গরু, দুইটি ছাগল ও হাঁস-মুরগিগুলো বের করতে পারিনি। চোখের সামনেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদারগঞ্জে কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

পোষ্টের সময় : ০১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬