০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

oplus_0

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা লেমন মিয়া, শহীদ পরিবারের সদস্য শরিফ আহমেদ, আহত সিয়াম আহমেদ প্রমুখ।

আলোচনা সভার আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পৌরসভার প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আবু সাঈদ ছিলেন একজন প্রতিবাদী তরুণ, যিনি শিক্ষা, অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করছিলেন।

সেই আন্দোলনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বর্তমান প্রজন্মকে আবু সাঈদের মতো আদর্শিক, সৎ ও সাহসী হতে হবে। নতুন প্রজন্মকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বক্তারা আবু সাঈদসহ এই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদারগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

পোষ্টের সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫