০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে ৬০ বছর বয়সি এক বৃদ্ধা দাদির মৃত্যু হয়েছে।

উপজেলার কুমারগাতা ইউনিয়নের কুমারগাতা গ্রামে মঙ্গলবার (১০ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জমিলা একই এলাকার লোকমানের স্ত্রী। ঘাতক নাতি ফেরদৌস (২২) তার ছেলে খলিলের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন নাতি ফেরদৌসকে (২২) গোসল করাতে গেলে রাগান্বিত হয়ে হাতের পাশে থাকা গাছের ডাল দিয়ে বৃদ্ধা দাদির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা জমিলাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন খলিলের ছেলে ফেরদৌস। দাদি জমিলা তাকে গোসল করাতে গেলে তার মাথায় গাছের ডাল দিয়ে জরে আঘাতের কারণেই দাদির মৃত্যু হয়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফেরদৌসকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

পোষ্টের সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫