ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশুকিশোরদের নিয়ে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা সাউথ এপি এই অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম, শান্তনা রানী ঘোষ, উপস্থিত শিশুকিশোরদের পক্ষে শারমিন আক্তার প্রিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১২০জন শিশু-কিশোর আমার জীবন আমার স্বপ্ন বইয়ের মাধ্যমে নিজেদের স্বপ্নের কথাগুলো তুরে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে নিজের জীবনের নানা দিক বর্ণনা করে বলেন, প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন থাকতে হয় এবং তা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হয়। অন্যন্যান বক্তাও তাদের জীবন বাস্তবতার নানা দিক তুলে ধরে শিশু-কিশোরদের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।






















