ময়মনসিংহে মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়ায় ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দু সিলভেস্টার গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, গ্রামোন্নয়ন কমিটির সভাপতি ডা. মো. আব্দুল বারী, ফনিন্দ্র চন্দ্র দাস, শিশু ফোরামের সভাপতি বৃষ্টি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষ্ণ চন্দ্র তার বক্তব্যে সমৃদ্ধ দেশ গড়তে দরিদ্র মানুষকে সহায়তা ও সচেতনার মাধ্যমে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনের মত বেসরকারী সংস্থাগুলোর নানামুখি কাজের কথা তুলে ধরে তাদেরকে আরও বেশি কাজ করার আহবান জানান। তিনি তার বক্তব্যে এক পর্যায়ে আসন্ন গণভোটে সকলকে অংশ গ্রহনের আহবান জানিয়ে সচেতনতামুলক কথা বলেন।
ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে এবছর উপজেলার নির্বাচিত ৫টি ইউনিয়নে ৮০০ হত দরিদ্র শীতার্তের মাছে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন প্রতি বছরই প্রান্তিক মানুষকে সহযোগিতার অংশ হিসেবে নানা সময়ে বিভিন্ন উপকরণের পাশাপাশি শীতকালে কম্বল বিতরণ করে থাকে বলে জানানো হয়।





















