০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় জাকির হোসেন বাবলুর গণসংযোগ

কুমারগাতা ইউনিয়নে পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী মো. জাকির হোসেন বাবলু। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৫(মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনিত প্রার্থী ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি রবিবার উপজেলা ৪নং কুমারগাতা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেছেন।

এসময় তিনি বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা, উঠান বৈঠক ও মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। বক্তব্যে তিনি বলেন, দেশে সঠিক গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হলে, দেশ ও দেশের মানুষের প্রকৃত উন্নয়ন করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ^ দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেজন্য আগামী নির্বাচনে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। এসময় তার আহবানে সর্বস্তরের জনগণ ব্যাপকভাবে সারা দেন।

এদিন জাকির হোসেন বাবলুর সাথে প্রচারণা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, জাতীয়তাবাদী সমবায় দলের জেলা কমিটির সভাপতি শেখ ফরিদ, কুমারগাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় জাকির হোসেন বাবলুর গণসংযোগ

পোষ্টের সময় : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬