০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝড়ে পড়া ও শিশুশ্রম মুক্ত করণের লক্ষ্যে সাংবাদিকদের সাথে বেসকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন মতবিনিময় সভা করেছে। বুধবার শহরের নন্দীবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোল্যান্ড গোমেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামাপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত, স্কুল থেকে ঝড়ে পড়া প্রতিরোধ ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। সেই সাথে প্লাস্টিক ব্যবহার, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ ছয়টি বিষয়কে মুক্ত ঘোষণায়ও কাজ করছে তারা। ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে দীর্ঘদিন কাজ করলেও এখন থেকে তারা বাকি দুটি ইউনিয়ন যুক্ত করে সবগুলো ইউনিয়ন নিয়েই কাজ করছে। খুব শিগ্রই মুক্তাগাছা উপজেলাকে পুরোপুরিভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝড়ে পড়া, ক্ষৃুধা ও প্লাস্টিক ব্যবহার মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মুক্তাগাছার সাংবাদিকগণ অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে কাজের আহ্বান এমপি ওয়াহাবের

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

পোষ্টের সময় : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬