০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

ইসরায়েলের কেৎসিওত কারাগারের চারপাশের পরিখায় ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে নীলনদের কুমির ছাড়ার সরকারি পরিকল্পনায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে জেরুজালেম জেলা আদালত।

পশু অধিকার সংগঠন ‘লেট দ্য অ্যানিম্যালস লিভ’-এর আবেদনের পর আদালত এ আদেশ দেন। সংগঠনটি ফিলিস্তিনি বন্দিদের নিরাপত্তার চেয়ে সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে নীলনদের কুমিরকে সামরিক বা নিরাপত্তা কাজে ব্যবহারের বৈধতা নিয়েই আপত্তি তোলে।

গত জুলাইয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির কারাগারের পরিখায় কুমির রাখার পরিকল্পনা ঘোষণা করেন। পরে পরিবেশমন্ত্রী ইদিত সিলমান জানান, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য নীলনদের কুমিরকে সংরক্ষিত প্রাণীর তালিকা থেকে সরিয়ে নতুন আইনি শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে নির্দিষ্ট শর্তে নিরাপত্তা সংস্থা বা কারা কর্তৃপক্ষ সেগুলো রাখতে পারে।

তবে এ উদ্যোগের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠনগুলো তীব্র সমালোচনা করে এবং ইসরায়েলের বিভিন্ন আদালতে মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত আপাতত কুমির ছাড়ার পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

পোষ্টের সময় : ১০:২২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬