০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগি আনতে গেলেই নাতির দায়ের কোপে দাদির মৃত্যু, আটক তিন

শত্রুতার জের অনেক দিনের। শুক্রবার সন্ধ্যায় ৫০ বছর বয়সী নারী রওশন আরা বেগমের গৃহপালিত একটি মুরগি চলে যায় প্রতিবেশী নাতি সাখাওয়াত হোসেনের বাড়িতে। মুরগি আনতে সাখাওয়াতের বাড়িতে যান রওশন আরা বেগম। এসময় বাড়িতে মুরগি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সাখাওয়াত হোসেন রওশন আরা বেগমের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। গুরুতর আহত রওশন আরা বেগমকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ (৩ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাখাওয়াত হোসেন(২১),তার বাবা মোস্তফা(৪৮) ও তার ভাই সাজ্জাদ হোসেন(২৪)কে আটক করেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হত্যাকান্ডের আলামত হিসেবে বটি ও লাঠি জব্দ করা হয়েছে।

সরেজমিন পরিদর্শনকালে নিহত রওশন আরা বেগমের পুত্রবধূ হাফসা আক্তার(৩০) বলেন,’সন্ধ্যায় আমার শ্বাশুড়ির একটি মুরগি চলে যায় প্রতিবেশী সাখাওয়াত হোসেনের বাড়িতে। তাদের বাড়িতে কেন মুরগি গেল?__এনিয়ে সাখাওয়াত হোসেন, তার বাবা মোস্তফা ও দাদি ছালেমা বেগম(৬৫) আমার শ্বাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এবিষয়ে জানতে সাখাওয়াত হোসেনের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তার দাদা আব্দুল হাই(৭৫) বলেন,’আমার নাতি সাখাওয়াত হোসেন এই হত্যাকান্ড ঘটিয়েছে।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি ও লাঠি জব্দ করা হয়েছে।এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুরগি আনতে গেলেই নাতির দায়ের কোপে দাদির মৃত্যু, আটক তিন

পোষ্টের সময় : ০৯:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫