ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন এর আয়োজনে মহান মে দিবসের ঐতিহাসিক বৈপ্লবিক তাৎপর্য তুলে ধরে “মে দিবসের আলোচনা ও সাধারণ সভা-২০২৬” জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন এর সভাপতি মাহবুবুর রহমান বাবুল।স্বাগত বক্তব্য রাখেন জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন এর সদস্যের মৃত্যুজনিত কারনে পরিবারকে সংগঠনের কল্যান ফান্ড থেকে ৫০ হাজার টাকা আার্থিক সহায়তা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব,মটরস মেকানিক্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেন,ময়মনসিংহ ট্রেড ইউনিয়নের সভাপতি এডভোকেট হারুন অর রশিদ প্রমূখ নেতৃবৃন্দ ।
আলোচনা সভা শেষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যগন হচ্ছেন এডভোকেট আব্দুল হান্নান খান,শেখর রায়,তোফাজ্জল হোসেন। আগামী জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্টাফ রিপোর্টার 




















