১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেলের ফলের দিনে ওড়নায় ঝরল শিক্ষার্থীর প্রাণ

ঝিনাইদহে হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন (২০) নামে এক মেডিকেল ভর্তি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক বিষয় হলো—যেদিন তার মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়, সেদিনই ঘটে এই দুর্ঘটনা। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে ঝিনাইদহ শহরের পাগলা কানাই ব্যাকা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামান্না ইয়াসমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২ নম্বর দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের মেয়ে এবং সরকারি কেসি কলেজের ছাত্রী ছিলেন। পড়াশোনার সুবিধার্থে তিনি ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতেন।

পারিবারিক সূত্র জানায়, মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে তামান্না কয়েকদিন আগে বাড়িতে যান। এরই মধ্যে রবিবার সকালে তার মেসের বাড়িওয়ালা অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে তামান্না তার বাবা আব্দুল মান্নানকে সঙ্গে নিয়ে শহরে আসেন বাড়িওয়ালাকে একনজর দেখতে।

বাড়িওয়ালার বাসা থেকে ফেরার পথে তারা একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাগলা কানাই ব্যাকা ব্রিজ এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তামান্নার পরনের ওড়না জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে ওড়নাটি তার গলায় পেঁচিয়ে ফাঁসের মতো অবস্থার সৃষ্টি করে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাবা আব্দুল মান্নানও আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাবা-মেয়েকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তামান্না ইয়াসমিনের মৃত্যু হয়। তার বাবা বর্তমানে সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও সহপাঠীরা তামান্নার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ঝিনাইদহ সদর থানার কর্তব্যরত ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেডিকেলের ফলের দিনে ওড়নায় ঝরল শিক্ষার্থীর প্রাণ

পোষ্টের সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫