০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। কর বৃদ্ধি না করেই বিভিন্ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৭৬৪ টাকা।
রোববার (২৯ জুন) বেলা ১১টায় পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ।

বাজেট অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয়। প্রশাসক জানান, জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে কর অপরিবর্তিত রেখেই উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, “মোহনগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান আরও বাড়ানো হবে। পৌর এলাকায় উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।” বাজেট ঘোষণার সময় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, ওসি মো. আমিনুল ইসলাম, সাবেক মেয়র মাহবুবু নবী শেখ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামাতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন সবুজ, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন প্রমূখ।

এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় শহর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট উন্নয়ন, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। পৌর প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে মোহনগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

পোষ্টের সময় : ০৪:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫