১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত

মোহনগঞ্জে বজ্রপাতে দশম শ্রেণির এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে কৃষক পাপ্পু (২৮) এবং মজিবুর মিয়ার ছেলে ও খুর্শেমূল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানজিম (১৫)।

শনিবার তাদের লাশ পেরি বিলে ডুবার পার থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন করে। এই তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম।

পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে পাপ্পু ও তানজিম দুজনে মিলে মাছ ধরতে পেরি বিলে যান। সময় বজ্রসহ বৃষ্টি হয়। হাওরে প্রচন্ড বজ্রপাতের শব্দ শুনতে পান এলাকাবাসী। পাপ্পু ও তানজিম প্রতিদিন মাছ ধরে রাতে বাড়ি ফেরেন। কিন্তু ঐদিন রাতে বাড়ি না আসায় পাপ্পুর স্ত্রী শনিবার ভোর ৬ টায় তাকে খুঁজতে বের হন। কোথাও খুঁজে না পেয়ে বিলের কাছে গিয়ে তাদের নৌকা দেখে ঘটনাস্থলে গিয়ে পাপ্পু ও তানজিমের লাশ দেখতে পান। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত

পোষ্টের সময় : ০৫:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫