১৯ সেপ্টেম্বর ২০২৫,ময়মনসিংহের বিভিন্ন বাজারে গত সপ্তাহে সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে সরেজমিনে দেখা গেছে, চিচিঙ্গা ৪০ টাকা কেজি থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল, টমেটো, চায়না গাজর, দেশি গাজর, ঝিঙে ও কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বর্তমানে পটোল ৫০ টাকা, চায়না গাজর ১৩০ টাকা, দেশি গাজর ৮০ টাকা ও টমেটো ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সিম ১৬০, ঝিঙে ৭০, করলা ৮০, কাঁকরোল ৭০, বরবটি ৮০, চিকন বেগুন ১০০, শসা ৪০, লতা ৪০, ধুন্দল ৫০, কচুর মুখি ২০, মিষ্টি কুমড়া ৪০ ও ঢেঁড়স ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৬০ টাকা পিস, কাঁচাকলা ৪০ টাকা হালি ও লেবু ১৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
মাছের দামও বেড়েছে। কাতলা ৩৪০-৪০০, পাঙাশ ২০০-২৩০, শিং ৩২০-৬১০, কৈ ২৩০-৩২০, রুই ৩০০-৪০০, তেলাপিয়া ২০০-২৮০, পাবদা ৩৬০-৪৮০, শোল ৫৮০-৮৬০, ট্যাংরা ৫২০-৮৪০, সিলভার কার্প ২২০-২৭০, মৃগেল ২৬০-৩১০, টাকি ৪০০-৫৫০ ও কালবাউশ ৩২০-৩৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ঢাকার বাজারে সবজির দাম চরম বৃদ্ধি পেয়েছে। গত তিন মাস ধরে প্রায় সব ধরনের সবজির কেজি প্রতি দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা গেছে, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল ও পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে পেঁপে ৩০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শিম ২৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, গাজর ১৩০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকা।
রাজধানীর শান্তিনগর বাজারে থাকা এক বেসরকারি চাকরিজীবী নাজমুল ইসলাম জানান, অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা ঠিকভাবে সবজি কিনতে পারছেন না। কেউ আধা কেজি, কেউ ২৫০ গ্রাম করে কিনছেন। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি, ফলে বিক্রেতারা নিজেদের মতো করে দাম বাড়াচ্ছেন।
ময়মনসিংহের বিভিন্ন বাজারে গত সপ্তাহে সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে সরেজমিনে দেখা গেছে, চিচিঙ্গা ৪০ টাকা কেজি থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল, টমেটো, চায়না গাজর, দেশি গাজর, ঝিঙে ও কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বর্তমানে পটোল ৫০ টাকা, চায়না গাজর ১৩০ টাকা, দেশি গাজর ৮০ টাকা ও টমেটো ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সিম ১৬০, ঝিঙে ৭০, করলা ৮০, কাঁকরোল ৭০, বরবটি ৮০, চিকন বেগুন ১০০, শসা ৪০, লতা ৪০, ধুন্দল ৫০, কচুর মুখি ২০, মিষ্টি কুমড়া ৪০ ও ঢেঁড়স ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৬০ টাকা পিস, কাঁচাকলা ৪০ টাকা হালি ও লেবু ১৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
ময়মনসিংহ সহ বিভিন্ন বাজারে সবজির দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি।
স্টাফ রিপোর্টার 






















