০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হেনস্তার প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

হেনস্তা ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং উন্নয়ন কাজে বিএনপি নেতার বাধার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসেনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার ও তার কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানে তারাকান্দা গেলে মোতাহার হোসেন ও তার কর্মীরা তাকে হেনেস্তার পাশাপাশি কর্মীদের ওপর হামলা করে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

তিনি বলেন, নির্বাচনে পরাজিত হয়ে মোতাহার হোসেন তালুকদার তার উন্নয়নমূলক বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তাদেরও বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছেন। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা চান তিনি। হামলার প্রতিবাদে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ফারুকী, ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিগত সংসদ নির্বাচনে ১১দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ’র কাছে পরাজিত হোন বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে কাজের আহ্বান এমপি ওয়াহাবের

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে হেনস্তার প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬