১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যারা পালিয়ে গেছে তারা আর আসবে না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, নৈরাজ্যকারী খুনি হাসিনা আবারও দেশকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরে দেশে আসার পাঁয়তারা করছে। আমরা বলতে চাই, তারা ডিসেম্বরে না এসে এখনই আসুক। সাবধান হয়ে যান, অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, কাউকে ছাড় দেওয়া হবে না। দেশ থেকে যারা পালিয়ে গেছে তারা আর ফিরে আসবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারীরা জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখে ক্ষমতায় এনেছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত আছে।

এআই দিয়ে ভিডিও তৈরি করে হুমকি দিয়ে দমানো যাবে না। যেমনটা ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দমানো যায়নি।

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা গত ১৭ বছর যেভাবে নিরীহ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, খুন, গুম ও বিনা বিচারে হত্যা করেছে, মা-বোনদের সন্তানদের গুলি করে মেরেছে— প্রত্যেকটি তাজা প্রাণের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহাসহ ১৩ ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যারা পালিয়ে গেছে তারা আর আসবে না: তথ্য প্রতিমন্ত্রী

পোষ্টের সময় : ১০:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬