০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যড়যন্ত্র মোকাবেলায় নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ : বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

দলীয় নেতা কর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে নির্বাচিত করায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। এই বিজয় সাধারণ মানুষের বিজয়। এই বিজয় জনগণের বিজয়।

তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপি জোটবদ্ধ হয়ে গভীরভাবে ষড়যন্ত্র করছে। আমাদের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাতেও ষড়যন্ত্র করা হচ্ছে।

সারাদেশে জামায়াতের নেতা কর্মীরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তাই আমাদের নেতা কর্মীদের খুবই সজাগ ও সতর্ক থাকতে হবে। যাতে করে কোন অপশক্তি আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, আমরা নেতা কর্মীদের অনুরোধ করব আমরা বিজয়ী হয়েছি তাই মাথা ঠান্ডা রেখে নিয়মতান্ত্রিক উপায়ে সকল অপশক্তিকে প্রতিহত করব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যড়যন্ত্র মোকাবেলায় নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ : বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬