০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বালু বিরোধে এনসিপি নেতাকে মারধর

রাজশাহীতে বালু ব্যবসা ঘিরে সৃষ্ট বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের একাধিক সদস্যও আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। একই দিনের সকালে কাটাখালী বাজারে এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এসব ঘটনার জেরে দুপুরের পর থেকে কাটাখালী পৌরসভা বাজারের এক হাজারের বেশি দোকানপাট বন্ধ হয়ে যায়।

হামলার শিকার এনসিপি নেতা নাহিদুল ইসলাম ওরফে সাজু। তিনি এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন তিনি। তার বাবা নজরুল ইসলাম কাটাখালী বাজার সমিতির সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, কাটাখালী পৌর এলাকার শ্যামপুর বালুমহাল থেকে প্রতিদিন ট্রাকযোগে বালু পরিবহন করা হয়। এসব ট্রাক বেলঘড়িয়া হয়ে চারঘাটের বিভিন্ন এলাকায় যাতায়াত করায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ নিয়ে ব্যবসায়ী আবদুস সালামের বড় ছেলে সজলের সঙ্গে বালু ব্যবসায়ীদের বিরোধ চলছিল। এর জের ধরেই শুক্রবার সকালে আবদুস সালামের দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

পরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক হলেও বিকেলের দিকে আবার উত্তেজনা বাড়ে। এ সময় এনসিপি নেতা নাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতিতেই তার ওপর হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে গিয়ে পুলিশের এসি, ওসি ও একাধিক কর্মকর্তা-কর্মচারী আঘাত পান।

আহত নাহিদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির এক নেতা ও বালুমহালের ইজারাদারের নেতৃত্বে বিপুলসংখ্যক লোক তার ওপর হামলা চালায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের উপকমিশনার মো. আল মামুন জানান, পুলিশের সামনে হামলা ও পুলিশ সদস্যদের ওপর হাত তোলার ঘটনা ঘটায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাজশাহীতে বালু বিরোধে এনসিপি নেতাকে মারধর

পোষ্টের সময় : ১১:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫