০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়ার জামায়াত নেতার ছেলে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে গিয়ে ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুর রহিম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

নিহত আব্দুর রহিম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আজিজুল হকের ছেলে। আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। গত বছর আব্দুর রহিম রাশিয়ায় যান।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. আফরোজা আক্তার আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রহিম আমার আত্মীয়। তার নাম শুনলেই বুক কেঁপে ওঠে। আমরা চাই সরকার দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করুক।”

জানা গেছে, গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হন।

সূত্র জানায়, রুশ সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় ওই হামলায় নিহত হন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুর রহিম এবং কিশোরগঞ্জের রহিমগঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮)। একই হামলায় লিমন দত্ত নামে আরও এক বাংলাদেশি আহত হন। তিনি একটি পা হারিয়েছেন বলেও জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে ‘গোপনে হামলা চালিয়েছিল’ আরব আমিরাত

ফুলপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন 'ফারিয়া'র মানববন্ধন

11 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়ার জামায়াত নেতার ছেলে

পোষ্টের সময় : ০১:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬