০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শতাধিক সিলিন্ডার নিয়ে উল্টে গেল ট্রাক, একের পর এক বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে অন্তত ২০০টি এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ও আগুনের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহর বাইপাসের বিরাসার এলাকায় সড়কের বড় একটি গর্তে পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। অল্প সময়েই আগুন ট্রাকের সিলিন্ডারগুলোতে ছড়িয়ে পড়ে এবং একের পর এক বিস্ফোরণ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের ঘুমন্ত মানুষ ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বহু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, সম্ভবত প্রাইভেট কারের ইঞ্জিন থেকেই আগুনের সূচনা হয়েছিল, যা পরে ট্রাকের সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। ট্রাকে থাকা সব সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার জন্য দায়ী। গর্তে জমে থাকা বৃষ্টির পানির কারণে চাকা পিছলে গিয়ে ট্রাকটি উল্টে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। ঘটনার পর শহরের ভেতর দিয়ে বিকল্প রুটে যান চলাচল চালু করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শতাধিক সিলিন্ডার নিয়ে উল্টে গেল ট্রাক, একের পর এক বিস্ফোরণ

পোষ্টের সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫