১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

নগরীর গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে “আস্থা” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব বিপিন চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই টেকসই উন্নয়নের মূল শর্ত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক জনাব মীর আকরাম উদ্দিন আহম্মদ। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব না দিলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তথ্য ও সচেতনতা বাড়াতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৪:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫