০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিচুক্তির এক মাসেই ফের আইডিয়াল-ঢাকা কলেজ সংঘর্ষ

শান্তিচুক্তির ৩০ দিন পূর্ণ হতেই আবারও সহিংসতায় জড়াল ঢাকার আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির জন্ম নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী সড়কে চলমান অবস্থায় থাকা ঢাকা কলেজের ‘বিজয়–৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাসে ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। এতে বাসের কাচ ভেঙে যায় এবং কয়েকজন শিক্ষার্থী ও চালক আহত হন। বাস ভাঙচুরের পর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এর প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের গেটে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা পর্যন্ত একপাশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং অন্যপাশে পুলিশ সড়কে অবস্থান নেয়।

ঘটনার পেছনের কারণ হিসেবে জানা গেছে, গত ৭ ডিসেম্বর শাহবাগ এলাকায় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী মারধর করে গুরুতর আহত করে। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেই ঘটনার জের ধরেই আজকের হামলার ঘটনা ঘটে বলে দাবি সংশ্লিষ্টদের।

আহত বাসচালক ইমন জানান, চলন্ত বাসে লাঠিসোঁটা ও ইট ছোড়া হয়। ভাঙা কাচ মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ভাঙচুর হওয়া বাস দুটি থানায় রাখা হয়েছে এবং ড্রাইভার ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে। নিরাপত্তার স্বার্থে চলতি মাসে আর কোনো বাস শিক্ষার্থীদের বহনের কাজে ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শান্তিচুক্তির এক মাসেই ফের আইডিয়াল-ঢাকা কলেজ সংঘর্ষ

পোষ্টের সময় : ১২:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫