১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ পাঠ করালেন ছাত্রদল নেতা মামুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পর মাদক,জুয়া ও চাঁদাবাজি বিরোধী শপথ পড়ালেন ছাত্রদল নেতা মামুন।

আজ (১২ এপ্রিল) রবিবার ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও তরুণ সমাজসেবক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন।

আঠারবাড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শিববাড়ি মন্দির, শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী দাশপাড়া মন্দির ও শ্রী শ্রী রাজিবপুর মন্দির এলাকার শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল- খাতা, কলম, রবার,পেন্সিল ও শার্পনার। ছাত্রদল নেতার কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ শেষে আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাদক, জুয়া ও চাঁদাবাজ বিরোধী শপথ পাঠ করান ছাত্রদল নেতা মামুন।

সনাতন শিক্ষার্থীদের গোপাল চন্দ্র নামে এক অভিভাবকবলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে নিঃসন্দেহে ছাত্রদল নেতার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে আঠারবাড়ী ইউনিয়নে সৃজনশীল নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সর্বমহলে প্রশংসার কুড়িয়েছেন। ব্যতিক্রমী এমন কার্যক্রমে ছাত্রদল নেতা মামুন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর আস্থা অর্জন করেছেন এবং এমপির সুনজরে আছেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অনেকেই ভবিষ্যতে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন,’ শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত সমাজ ছাড়া গড়তে শিক্ষার পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা। সে লক্ষ্যেই আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাই ঈশ্বরগঞ্জকে একটি শিক্ষিত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। আমিও তার পাশে থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই মাদ্রাসাশিক্ষক রিমান্ডে

উন্নয়ন ও যোগাযোগ খাতে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশ-চীনের

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ পাঠ করালেন ছাত্রদল নেতা মামুন

পোষ্টের সময় : ১০:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬