০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:২২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৩৬৪ ভিউ :

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ/এমপিএ) মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসেলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সংজ্ঞা অনুযায়ী এসব ব্যক্তির স্বীকৃতি পর্যালোচনা করে দেখা গেছে—তাদের মধ্যে অনেকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি বা মুক্তিযুদ্ধকালীন নির্ধারিত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন না। সেই কারণে তাদের স্বীকৃতি বাতিল করা হয়েছে।

স্বীকৃতি বাতিলের তালিকায় শেখ মুজিবুর রহমান ছাড়াও একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, ও প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম রয়েছে। এ সিদ্ধান্ত ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অধ্যাদেশে অনুযায়ী, শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারই নন, আরো চার শ্রেণির স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

পোষ্টের সময় : ০১:২২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫