০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে পুশ ইন করলো বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। শুক্রবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

এদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী, চারজন শিশু। তারা সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, গত দুই বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। ভারতীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় আটক করে। এরপর গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে। পরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করে।’

তিনি আরও বলেন, ‘১০ জনকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে পুশ ইন করলো বিএসএফ

পোষ্টের সময় : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫