০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৪৪ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক দুইজন। ছবি-ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পরিদর্শনের খবর কাভারেজ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৪৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)।

বুধবার (২৮ মে) দুপুরে তাদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে এখন টিভির শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল হক সৌরভ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এতে সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। একইসাথে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে ওই ঘটনার খোঁজখবর নেন। এসময় তার সাথে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক বলেন, সরকার ও পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। এ বিষয়ে যা যা আইগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, গত সোমবার (২৬ মে) দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাওধারা গারো পাহাড়ে নির্মাণাধী পর্যটন কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করতে আসেন। বন বিভাগের আপত্তির কারনে ওই পর্যটন কেন্দ্রের স্থগিত হওয়া কাজ চালু করে পর্যটন কেন্দ্রটি স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকার লোকজন। এসময় কতিপয় বিক্ষুব্ধ এলাকাবাসী উপদেষ্টার সফরের খবর কাভারেজ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এমনকি তাদেরকে হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন। এই ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষে জাহিদুল হক সৌরভ বাদী হয়ে থানায় ৪৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুইজনকে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৪৪ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

পোষ্টের সময় : ০৪:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫